ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে মাদকসহ ব্যবসায়ী জুয়েল শেখ (৩৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

গ্রেপ্তার জুয়েল ওই মহল্লার আমজাদের ছেলে।

র‌্যাব -১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মাদক,ব্যবসায়ী গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত