ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রেহেনাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

গ্রেপ্তার রেহেনা রাজশাহী সদর এলাকার মোস্তফার স্ত্রী।

র‌্যাব -১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,হেরোইন,নারী মাদক ব্যবসায়ী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত