ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীপুরে ২১ শিক্ষার্থী পেল ডিএসকের শিক্ষাবৃত্তি

শ্রীপুরে ২১ শিক্ষার্থী পেল ডিএসকের শিক্ষাবৃত্তি

গাজীপুরের শ্রীপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) গাজীপুর-৪ অঞ্চলের উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী সদস্যদের সন্তান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে গাজীপুর-৪ অঞ্চল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৪৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের সহকারী পরিচালক এসএম ফারুক রানার সভাপতিত্বে ও গাজীপুর-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরুজ মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক, মোহাম্মদ আলী, খাদিজা আক্তার, দ্বীন ইসলাম, শিমুল চন্দ্র দাস প্রমুখ।

ডিএসকে জানায়, এসএসসি পাস করা শিক্ষার্থীদের ১২ হাজার এবং এইচএসসি পাস করা শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। এই উদ্যোগের জন্য উপকারভোগীরা ডিএসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শ্রীপুর,শিক্ষার্থী,ডিএসকে,শিক্ষাবৃত্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত