ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় খামারিদের মাঝে মুরগি বিতরণ

সাটুরিয়ায় খামারিদের মাঝে মুরগি বিতরণ

সাটুরিয়ায় উপজেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ১০০ জন খামারির মধ্যে ২ হাজার ৫০০টি মুরগি বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এসব মুরগি বিতরণ করা হয়।

বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের সোনালি মুরগি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারি আয়নাল হক।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সাটুরিয়া উপজেলায় প্রায় ৪ হাজার খামারি এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।”

বিনামূল্যে ২৫টি মুরগি পেয়ে আনন্দিত খামারি আয়নাল হক ও রওশন আরা। অভাবের সংসারে এই মুরগিগুলো লালন-পালন করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। সরকারি এই উদ্যোগে চরাঞ্চলের অনেক দরিদ্র খামারিদের মুখে হাসি ফুটিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন্নাহার প্রমুখ।

সাটুরিয়া,খামারি,মুরগি বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত