ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা

সিরাজগঞ্জে পৌর নিউ মার্কেটের দোকানে ঢুকে ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিমকে (৩৫) গলাকেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিম ওই মার্কেটের শীতল ফ্যাশনের স্বত্বাধিকারী এবং পৌর এলাকার হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।

সদর থানার ওসি রাকিবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ব্যবসায়ী বাড়ি থেকে দোকানে আসে। এ সময় মার্কেটের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। সাড়ে ১০টার দিকে তার দোকানের সাটারের নিচ দিয়ে রক্ত আসতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা। তারা দোকানের মধ্যে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই দোকানে ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। তবে কি কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়ে পুলিশের বিশেষ তদন্ত চলছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,দোকান,ব্যবসায়ী,গলাকেটে,হত্যার চেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত