ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ী জাফর প্রামানিক হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

তারা হলেন— সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মঞ্জিল হোসেন।

মঙ্গলবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন।

ওই আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১১ সালের ৪ নভেম্বর সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের ওই কাপড় ব্যবসায়ী বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ি ফিরছিলেন। ওইদিন রাত পৌনে ১১টার দিকে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কাঁঠালতলা এলাকায় পৌঁছলে আসামিরা তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় যমুনা সেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামাণিককে রাস্তার পাশ থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই ২ আসামিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ,কাপড় ব্যবসায়ী হত্যা মামলা,যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত