
কিশোরগঞ্জে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
বুধবার (২০ মে) দুপুরে জেলার কটিয়াদী উপজেলা শাখা অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি ও কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।
ডিএসকে-র কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ১৩১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।