ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্যাংকলরি উল্টে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে ট্যাংকলরি উল্টে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে বিটুমিনবাহী ট্যাংকলরি উল্টে গৃহবধূ ফুয়ারা খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার দাদপুর সাহেবগঞ্জ আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুয়ারা খাতুন একই এলাকার মহ্যৎপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই গৃহবধূ। এ সময় উত্তপ্ত তরল বিটুমিনবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং উল্টে যাওয়া লরির নিচে পড়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূ মারা যান। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ট্যাংকলরি,গৃহবধূর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত