ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হাঁটু পানিতে ডুবে নৌকার মাঝি নিখোঁজ

সিরাজগঞ্জে হাঁটু পানিতে ডুবে নৌকার মাঝি নিখোঁজ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় যমুনা নদীতে হাঁটু পানিতে নেমে নৌকার মাঝি আব্দুর রশিদ (৫৮) নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ আব্দুর রশিদ উপজেলার নতুন মাইজবাড়ি গ্রামের জেন্দার আলীর ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় মোড় ঘাটে বাঁধা থাকা রশিদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে নৌকাটি মেরামতের জন্য তিনি ছেলেসহ আরও দুইজনকে নিয়ে ইকোপার্ক এলাকার যমুনার পূর্বপাড়ের চরে যান।

নদীর ওই অংশে পানি কম থাকায় নৌকাটি মাটিতে আটকে যায়। এ সময় নৌকাটি সরাতে আব্দুর রশিদ হাঁটু পানিতে নেমে ধাক্কা দিতে গেলে হঠাৎ নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, ওই স্থানে পানি কম থাকলেও তীব্র স্রোতের কারণে তিনি ভেসে গেছেন।

ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা বৃহস্পতিবার রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখনো তার সন্ধান মেলেনি। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ,হাঁটু পানি,ডুব,নৌকার মাঝি,নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত