ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাকবির মিয়া বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো. রফিক মিয়ার ছেলে। নিহত অন্য দুইজন একই এলাকার সোলায়মানের ছেলে লিমন (১৪) এবং মো. শওকত আলীর ছেলে সাইমন (১৪)। এছাড়াও তারা উভয়ই করটিয়ার এইচ এম ইনিস্টিটিউশনের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি বাসাইলের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

টাঙ্গাইল,সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ,শিক্ষার্থী নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত