ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী ড. আসগার

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী ড. আসগার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ড. আসগার আলী মাস্টারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন।

রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ জেলা জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আগেভাগে প্রার্থী ঘোষণা করায় তাকে বিজয়ী করতে ঘরে ঘরে জনমত গঠনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম আরও জোরদার হবে।

এছাড়া ড. আসগার আলীর দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থাকায় স্থানীয়ভাবে তার একটি শক্ত জনভিত্তি রয়েছে।

জানা যায়, ড. আসগার আলী মাস্টার ২৭ বছর দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভালো ও আদর্শ শিক্ষকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে “সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” সম্মাননায় ভূষিত করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম স্থান অর্জন করেন।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি ইনসানিয়াত ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সিনেট সদস্য।

ড. আসগার আলী বহু মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও এতিমখানা প্রতিষ্ঠা এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বর্তমানে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও ভোটার। হাবিবপুরে তার নিজস্ব পাঁচতলা বাড়ি রয়েছে। এছাড়া সাদিপুর ইউনিয়নের নানাখীতে আরও একটি বাড়ি রয়েছে তার।

ড. আসগার আলীর একমাত্র ছেলে মো. ইয়াইহিয়াহ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁও উপজেলার সাবেক নেতা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও ব্যবসা

ড. আসগার,জামায়াতের প্রার্থী,উপজেলা চেয়ারম্যান,সোনারগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত