ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

ময়মনসিংহে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ।

তিনি জানান, ময়মনসিংহের ভালুকার আমতলীতে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। যার মাত্রা ছিল ৩ দশমিক ৪। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ভূমিকম্পটি মৃদু মাত্রার ছিল বলেও জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

ময়মনসিংহ,ভূমিকম্প,আবহাওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত