
নেত্রকোনার দুর্গাপুরে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজকর্মী শারমিন আক্তার কাকলী। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক দিকনির্দেশনায় তিনি এলাকার অসহায়, এতিম মাদরাসা শিক্ষার্থী এবং গ্রামের ২০০ দুস্থ নারীর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন।
নিজ হাতে উপহার তুলে দিয়ে শারমিন আক্তার কাকলী বলেন, “আমি গরিব, অসহায় ও পিতৃহীন এতিম শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। এই পবিত্র ঈদের ক্ষণে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমার মন খুশিতে ভরে গেছে। তাদের এই আনন্দই আমার সবচেয়ে বড় পাওয়া।”
ঈদের আগে শারমিন আক্তার কাকলীর কাছ থেকে এ ভালোবাসার উপহার পেয়ে খুশি দুর্গাপুরের সুবিধাবঞ্চিত মানুষজন। এ উদ্যোগের ফলে এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি এইচ আর হাবিব, বিরিশিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আমিন নুরু ওরফে বুলেট, বিশিষ্ট ধারাভাষ্যকার এম এ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইফাজ ফ্যাশনের স্বত্বাধিকারী এমদাদুল হক, আব্দুল মান্নান, মতিউর রহমান, প্রবীণ বিএনপি নেতা তৈয়ব আলী ও মো. রজব আলী প্রমুখ।