ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কের যানজট নিরসনে কাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ,দুর্ঘটনা,নিহত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত