ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে রাতে বাড়ি থেকে বের হতেই যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জে রাতে বাড়ি থেকে বের হতেই যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে মো. জুবায়েদ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবায়েদ উপজেলার চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি ছিলেন।

স্থানীয়রা জানান, জুবায়েদ রাত ৭টার দিকে কোদালিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন সড়কের ওপর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাকে কে বা কারা এবং কী কারণে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ বিষয়ে জানতে তার পরিবারের সঙ্গে আলোচনা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুপিয়ে হত্যা,যুবক,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত