ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌয়াড়ি গ্রামে যৌথ অভিযান চালিয়ে মাদকসেবী যুবক শিশিরকে (২২) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই গ্রামে মাদকবিরোধী যৌথ অভিযান চালায় পুলিশ ও উপজেলা প্রশাসন। এ অভিযানে মাদক সেবনের দায়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত জেল ও জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন। এ অভিযানে অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সন্ধ্যায় একই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ বলরামপুর গ্রামের মনিরুল সরকার (২৬) ও রায়দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেনকে (২৯) গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

৩ মাসের কারাদণ্ড,মাদক সেবন,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত