
ফরিদপুরের বোয়ালমারীতে তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) এলাকার দীঘিরপাড়ে তার মরদেহ পাওয়া যায়। নিহত তৌহিদ মিয়া ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, তৌহিদ তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে দীঘিরপাড় এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বোয়ালমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।