
কিশোরগঞ্জের হোসেনপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।