
অ্যাডভোকেট মজিবুর রহমান শেখকে সভাপতি এবং মোঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও জোটের আহ্বায়ক মোঃ আরিফ উল ইসলাম।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠ এবং আগামীতে নতুন কমিটির মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত আমাদের এই সংস্কৃতি—এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির উদ্যোগে শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত এবং অন্যান্য যে সকল সাংস্কৃতিক কর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর বিগত বছরের সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ধারায় সংযোজন, বিয়োজন ও সংশোধনপূর্বক সর্বসম্মতিক্রমে তা অনুমোদন ও গৃহীত হয়।
আলোচ্যসূচি অনুযায়ী কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের জন্য শিশির রহমান, হুমায়ুন ফরিদ, অপূর্ব সূচনা ও সোনিয়া হাবিব লাবনীকে নিয়ে একটি বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সাবজেক্ট কমিটির মতামত এবং উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ হুমায়ুন কবির।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, মোঃ রতন রনি, প্রবীর পাল ও আহাদ উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ ইউসুফ, মোঃ মুশফিকুর সালেহীন ও মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী। অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরফান সরকার খোকন। দপ্তর সম্পাদক এম এম রহমান, সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি, অনুষ্ঠান সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাগর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ ডালিম রহমান, গবেষণা ও মূল্যায়ন সম্পাদক জিনাত জাওয়ারা এবং প্রশিক্ষণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মিথুন।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন— মোঃ আরিফ উল ইসলাম, মাহফুজুর রহমান লীপু, মোঃ হুমায়ুন ফরিদ, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, কাজী আবু সুফিয়ান বিপ্লব, অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক, গোলাম মোস্তফা, অপূর্ব সূচনা, সোনিয়া হাবিব লাবনী, বাসুদেব হালদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, মোঃ বাহা উদ্দিন বাহার, মোঃ দুলাল হোসেন, বাদল সাহা, মোঃ হুমায়ুন আহম্মেদ, মোঃ ফয়সাল হোসেন, কে এম সাইফুল্লাহ ভূইয়া, মোঃ নাদিম হোসাইন, মোঃ শিপন, মিনহাজুল ইসলাম ও মিয়া মাত্রা দ্রং।
সভায় জোটকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, খালেদা খানম, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট মোঃ আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, অ্যাডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটু, শ. ম. কামাল, আক্তারুজ্জামান আবুল, শিশির রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।