ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দৌলতদিয়া যৌনপল্লীতে থেকে ১০০ লিটার চোলাই মদসহ আটক ১

দৌলতদিয়া যৌনপল্লীতে থেকে ১০০ লিটার চোলাই মদসহ আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লীর ভেতরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুন অর রশিদ ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আয়ুব মণ্ডলের বাড়ি থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিকে গোয়ালন্দ ঘাট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আটক ১,চোলাই মদসহ,দৌলতদিয়া যৌনপল্লী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত