ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ব্যবসায়ী গ্রেপ্তার,বিপুল পরিমাণ মাদক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত