ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

পাবনায় মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

পাবনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার আটঘরিয়া উপজেলার বাঔখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত মো. রিয়াজ উদ্দিন খান (৭০) একই গ্রামের বাসিন্দা মো. মিজান খানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পুকুরে নামেন রিয়াজ উদ্দিন খান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে তাকে খুঁজতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন তারা।

খবর পেয়ে সকাল ৭টার দিকে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩০ মিনিটে রিয়াজ উদ্দিন খানের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ স্থানীয় ইউপি সদস্যের কাছে হস্তান্তর করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান।

বৃদ্ধের মৃত্যু,পুকুরে ডুবে,মাছ ধরতে গিয়ে,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত