ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জে পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের আধুনিক কনফেকশনারি অ্যান্ড রকমারি আসবাবপত্রের দোকান, চান সুইটস অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার, মনোহারী দোকান, সেলুন, মৃতশিল্পের দোকান, ফ্রিজের মেকানিক্যাল দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে তাড়াশ পৌর শহর এলাকায় শ্রী সম্বু মালের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে একটি গোডাউন, সাংবাদিক বুলবুলের অফিস, কয়েকটি ব্যক্তিগত অফিস এবং কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যপক ক্ষয়ক্ষতি,ভয়াবহ অগ্নিকাণ্ড,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত