ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় অতিরিক্ত সচিব কবির আহামদের সঙ্গে পর্যালোচনা সভা

ভাঙ্গুড়ায় অতিরিক্ত সচিব কবির আহামদের সঙ্গে পর্যালোচনা সভা

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব মোঃ কবির আহামদের সঙ্গে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাঙ্গুড়া পৌরসভার চলমান প্রকল্পসমূহ (LGCRRP, UIIP এবং ADP)-এর কাজের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়। কাজের অগ্রগতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, রাজশাহী রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটির উপ-পরিচালক মো. মাহবুবুল আলম, ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান এবং ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ পর্যালোচনা সভার মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে গতি আসবে।

সভা শেষে অতিরিক্ত সচিব কবির আহামদ পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ করেন।

পর্যালোচনা সভা,কবির আহামদ,অতিরিক্ত সচিব,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত