ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ৯৮ মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক

মুন্সীগঞ্জে ৯৮ মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক

মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১২ জুন) দরবার পার্টি সেন্টারে “বৃত্তি প্রদান ও সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. এম. মুজাহেরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জেলার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে মোট ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

সম্মাননা স্মারক,বৃত্তি,৯৮ মেধাবী শিক্ষার্থী,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত