ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

সিরাজগঞ্জে দুই মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

সিরাজগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা দুটি মামলায় জামিন পেয়েছেন। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, এর আগে মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। রোববার দুপুর আড়াইটার দিকে পুলিশ ও র‌্যাবের নিরাপত্তায় তিনি সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন।

এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে মুফতি আমির হামজার বিরুদ্ধে। এ অভিযোগে অ্যাডভোকেট হুমায়ূন কবির কর্ণেল ও জেলা বিএনপির নেতা ভিপি শামীম খান তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

মামলাগুলোতে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এদিকে, সকাল থেকেই আদালতপাড়ায় বিএনপি ও জামায়াতের অনেক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

মুফতি আমির হামজা,জামিন পেলেন,দুই মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত