
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)। তাদের দুজনের বাড়ি কুমিল্লা জেলায়।
জানা গেছে, ভাটেরচর এলাকায় আবাসিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী দিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী।