ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় গ্রেফতার ২

সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা ঢাকার পৃথক স্থানে যৌথ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের রাসূল সেখ (২০) ও দূর্জয় সরকার (২০)।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মমিনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ জুন বিকেলে ভিকটিম কড্ডা রেলস্টেশনে অজ্ঞাতনামা ব্যক্তির অটোভ্যানে যাত্রা করেন। ওই অটোভ্যানে অটোচালকসহ আরও ৩ জন তাকে রাতে সয়দাবাদ রেলস্টেশন থেকে কড্ডার মোড়ে নিয়ে যায়।

একপর্যায়ে অটোচালকসহ ৪ জন বিশেষ কৌশলে তাকে সয়দাবাদ ইকোনমিক জোন এলাকার জঙ্গলের ভেতরে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন ভিকটিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার সাভার থানার ইমান্দীপুর রানাপ্লাজা এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাসূল সেখকে গ্রেফতার করা হয়।

এছাড়া বুধবার দুপুরে ডিএমপির শেরেবাংলা নগর থানার তালতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে দূর্জয় সরকারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ২,গণধর্ষণ মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত