ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুর জেনারেল হাসপাতালের নতুন নেতৃত্বে নায়াব ইউসুফ এমপি

ফরিদপুর জেনারেল হাসপাতালের নতুন নেতৃত্বে নায়াব ইউসুফ এমপি

ফরিদপুর জেনারেল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এলো নতুন নেতৃত্ব। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এমপিকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ জুন ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী, হাসপাতালের সুষ্ঠু পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে নায়াব ইউসুফ আহমেদ এমপিকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশের অনুলিপি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে পাঠানো হয়েছে।

স্থানীয় স্বাস্থ্যসংশ্লিষ্টরা মনে করছেন, সংসদ সদস্যের সরাসরি তত্ত্বাবধানে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে। রোগীসেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক জবাবদিহিতা বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

ফরিদপুরের বৃহত্তম সরকারি হাসপাতালটির ব্যবস্থাপনায় এ মনোনয়নকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের প্রত্যাশা, এমপির নেতৃত্বে জেলার মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।

নায়াব ইউসুফ এমপি,নতুন নেতৃত্ব,জেনারেল হাসপাতাল,ফরিদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত