ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে তিনটি ছাগলকে হত্যা, বিচারের দাবিতে থানায় অভিযোগ

দুর্গাপুরে তিনটি ছাগলকে হত্যা, বিচারের দাবিতে থানায় অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাগানে ঢুকে পড়াকে কেন্দ্র করে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৯ জুন বিকেলে উপজেলার মেনকিফান্দা গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেনকিফান্দা গ্রামের বাসিন্দা মৃত ইসমত আলীর পুত্র সাইদুল ইসলামের মালিকানাধীন ছাগলগুলো ১৯ জুন বিকেলে স্থানীয় মিয়া হোসেনের সুপারি বাগানে ঢুকে পড়ে।

এ সময় বাগানের মালিক ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনটি ছাগল মারা যায়।

ভুক্তভোগী সাইদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, নিহত ছাগলগুলোর বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা। ঘটনার পর তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

থানায় অভিযোগ,বিচারের দাবি,তিনটি ছাগল হত্যা,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত