ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গোয়ালন্দে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটর জব্দ

গোয়ালন্দে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটর জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচড় ইউনিয়নে ব্যক্তিমালিকানাধীন ও মসজিদের ওয়াকফকৃত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (বেকু) ও ব্যাটারি জব্দ করা হয়।

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব উজানচড় ছাহের মন্ডলপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উজানচড় ইউনিয়নের ছাহের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মো. কালাম ফকির তার নিজস্ব জমি এবং একটি মসজিদের ওয়াকফকৃত জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর ও ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়। সত্যতা পেয়ে জব্দকৃত যন্ত্রপাতি হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এক্সকাভেটর জব্দ,অভিযান,অবৈধ মাটি কাটা,গোয়ালন্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত