ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে জুয়া খেলার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেফতার

রংপুরে জুয়া খেলার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেফতার

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (৩ জুলাই) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল নগরীর মাতৃসদনের সামনে উন্মুক্ত মাঠে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে প্রকাশ্যে জুয়া খেলার আসর বসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-১৩-এর মুখপাত্র জানান, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

১৩ জুয়াড়ি গ্রেফতার,জুয়া খেলার আসর,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত