ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষি প্রণোদনা কর্মসূচিতে সিরাজগঞ্জে কৃষকদের সহায়তা

কৃষি প্রণোদনা কর্মসূচিতে সিরাজগঞ্জে কৃষকদের সহায়তা

সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গাছের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ চারা বিতরণ করেন স্থানীয় এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম। এ সময় তিনি কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহাম্মেদ শুভ, বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, গোলাম আজম, বনি আমিন, হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম-সহ অনেকে।

অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ফলজ ও বনজ মিলিয়ে ৫ প্রকারের গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং জৈবসার বিতরণ করা হয়।

কৃষকদের সহায়তা,সিরাজগঞ্জ,কৃষি প্রণোদনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত