ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে কয়েকশ ডিম ভেঙে খামারিদের ব্যতিক্রমী প্রতিবাদ

কিশোরগঞ্জে কয়েকশ ডিম ভেঙে খামারিদের ব্যতিক্রমী প্রতিবাদ

ডিম ও মুরগি উৎপাদনে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিক্রয়মূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন। একপর্যায়ে খামারিরা উৎপাদিত ডিম ও মুরগির সঠিক বিক্রয়মূল্য না পাওয়ার ক্ষোভে মহাসড়কে বিভিন্ন স্লোগান দিতে দিতে কয়েকশ ডিম ভেঙে প্রতিবাদ জানান।

এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশ নেন।

মানববন্ধনে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর সাহা বলেন, বাজারে মধ্যস্বত্বভোগী ও বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবে সাধারণ খামারিরা ডিম ও মুরগির সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন খামারি নেতা দেলোয়ার হোসেন মান্নান-সহ অন্যান্য বক্তারা।

মানববন্ধন শেষে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

ব্যতিক্রমী প্রতিবাদ,খামারি,কয়েকশ ডিম,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত