ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণে বিশেষ কর্মসূচি

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণে বিশেষ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ‘এক শিক্ষার্থী, একটি গাছ’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির নির্দেশে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনুর সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সাবেক মেম্বার সালাউদ্দিন, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোবারক হোসাইনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশেষ কর্মসূচি,বৃক্ষের চারা বিতরণ,সোনারগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত