ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১১ নারী গ্রেফতার

সিরাজগঞ্জে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১১ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে ১১ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এ চক্র স্বল্প সময়ের জন্য বিভিন্ন বাসা ভাড়া নেয়। এরপর তারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে উঠে যাত্রীদের টার্গেট করে এবং বিশেষ কৌশলে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই বাজার এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের সুফিয়া খাতুন (৩০), খোদেজা আক্তার দিলারা (২৮), হামিদা আক্তার মিনা (২৭), পারভীন (২৪), বৃষ্টি (১৮), রোজিনা আক্তার সায়দা (২১), বিউটি খাতুন (১৯), শেফা আক্তার (২২), তামান্না (২৪), ঝুমা (২০) ও সুবিনা আক্তার লাকী (২৩)।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

১১ নারী গ্রেফতার,বিভিন্ন অপরাধ,ছিনতাই,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত