
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র রিয়াদ সেখের (১১) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় ওই স্কুলছাত্র। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।