ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামে স্ত্রী মিম আক্তারকে (১৮) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী রাসেলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত গ্রামের আব্দুল আলিমের মেয়ে মিম আক্তারের সঙ্গে রাসেলের গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে রাসেল তার স্ত্রীকে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ অভিযোগে স্বামী রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে নিহতের মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

স্বামী গ্রেপ্তার,হত্যার অভিযোগ,স্ত্রীকে শ্বাসরোধ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত