ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

সিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার থানা রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, গত ১৪ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

এরই অংশ হিসেবে প্রতি শনিবার জেলার ৭টি পৌরসভা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, ড্রেন, পরিত্যক্ত টায়ার এবং রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ডেঙ্গু মশার লার্ভা জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি করে। তাই এ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পরিচ্ছন্নতা কর্মসূচি,মশাবাহিত রোগ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত