ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

উল্লাপাড়ায় মোবাইলে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল যুবকের

উল্লাপাড়ায় মোবাইলে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা গ্রামের ব্যবসায়ী শামসুল মোল্লার ছেলে। এ যুবকের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় রুবেল মোল্লা কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। তিনি আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন।

এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, কানে হেডফোন লাগানো থাকায় তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি। এ কারণে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাণ গেল যুবকের,বিশ্বকাপ খেলা,মোবাইল,উল্লাপাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত