ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বৃক্ষমেলা চত্বরে সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপপরিচালক (স্থানীয় সরকার) খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সাবনাম, ফরিদপুর উপজেলা বন কর্মকর্তা মো. শফিউজ্জামান, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বৃক্ষমেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত