
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামে খালের পানিতে ডুবে মাদ্রাসাছাত্র আরাফাত হোসেনের (১৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের নূর আলমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে বন্ধুদের সঙ্গে গ্রামের একটি ব্রিজের নিচে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।