ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের চলনবিলের পাটুল, আদাবাড়িয়া ও পুঁইবিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ১৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চায়না দুয়ারী জাল,ভ্রাম্যমাণ আদালত,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত