ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রথম মৃত্যুবার্ষিকীতে সিরাজগঞ্জে আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা

প্রথম মৃত্যুবার্ষিকীতে সিরাজগঞ্জে আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রয়াত এমপি মান্নান তালুকদারের রাজনৈতিক জীবনী উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

শনিবার বিকেলের দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা তানভীর মাহমুদ পলাশ, রাহিদ মান্নান লেলিন, হাতেম আলী সুজন, খায়রুল মাস্টার, দুলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, রাশেদুল হাসান পাপন ও রাশেদুল হাসান মিরন প্রমুখ।

বক্তারা আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শ, সততা ও রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভা শেষে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ১৮ জুলাই ২০২৫ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা,আব্দুল মান্নান তালুকদার,সিরাজগঞ্জ,প্রথম মৃত্যুবার্ষিকী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত