ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদনের অভিযোগে এক কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার নিউ এশিয়ান ফুডস কারখানায় অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছিল, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ কারণে ওই কারখানার মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা ক্যাবের সদস্য ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জরিমানা,২০ হাজার টাকা,কারখানা মালিক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত