ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ

ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির তফসিল ঘোষণা ও দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার ধানহাটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

মনোনয়ন ফরম বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন জানান, তিনটি পদে মোট ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন রয়েছেন।

তিনি আরও বলেন, দলের মধ্যে গণতন্ত্র চর্চার লক্ষ্যে নিজেদের মধ্যে ভোটের আয়োজন করা হয়েছে। এতে যেমন গণতন্ত্রের চর্চা হচ্ছে, তেমনি মানুষও ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে।

দলীয় মনোনয়ন ফরম,বিএনপি,খানমরিচ ইউনিয়ন,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত