ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে উদ্ধার

মুন্সীগঞ্জে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে উদ্ধার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে শিশুকন্যাসহ এক মা আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেছেন।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে খবর আসে যে, কলেজ ভবনের নবম তলায় একটি লিফটে এক মা ও তাঁর শিশুকন্যা আটকা পড়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে। অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুজন হলেন শিশু মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তার মা লামিয়া আক্তার মিম (২৪)।

তিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ক্লাস শেষে শিশুকন্যাকে নিয়ে লিফটে নিচে নামার সময় এ ঘটনা ঘটে।

মা ও শিশুকন্যাকে উদ্ধার,লিফটে আটকা,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত