ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত মাছ ব্যবসায়ী আবু বক্কর

সিরাজগঞ্জে  ট্রাকচাপায় নিহত মাছ ব্যবসায়ী আবু বক্কর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি-নিমগাছী আঞ্চলিক সড়কে পড়ে যাওয়া একটি মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী আবু বক্কর (৫৫) নিহত হয়েছেন। তিনি পাশ্ববর্তী তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার সকালে নিমগাছী মাছের আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির জন্য আসছিলেন ওই মাছ ব্যবসায়ী। এ সময় উল্লেখিত সড়কের মোড় নামক স্থানে পৌঁছালে একটি পাঙ্গাস মাছ সড়কে পড়ে যায়।

মাছটি তুলতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তার লাশ স্বজনরা নিয়ে যান। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আবু বক্কর,মাছ ব্যবসায়ী,ট্রাকচাপা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত