ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান শফিকুল ইসলাম

জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান শফিকুল ইসলাম

বরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুরের বৌ-বাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে বরাইদ ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

মোহাম্মদ আমিনুল হোসেন মেহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন এবং বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান (হাবু)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

শফিকুল ইসলাম,নির্বাচনে অংশ,জনগণের সমর্থন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত