ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাক উল্টে ঘটনাস্থলেই টাঙ্গাইলের ব্যবসায়ী নিহত 

সিরাজগঞ্জে ট্রাক উল্টে ঘটনাস্থলেই টাঙ্গাইলের ব্যবসায়ী নিহত 

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় আম বোঝাই ট্রাক উল্টে আব্দুস সবুর (৩৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত আব্দুস সবুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রাজশাহী থেকে মঙ্গলবার সকালে আম বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী।

এ সময় উল্লেখিত এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর বসে থাকা ওই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিকেলে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ব্যবসায়ী নিহত,টাঙ্গাইল,ট্রাক উল্টে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত